দেশের বাজারে সোনা ও রুপার দাম উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন করে দাম পরিবর্তন না হওয়ায় আগের নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনায় এই নতুন দাম কার্যকর হয়।
জুয়েলারি ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।
দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার বর্তমান বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমানো হয়েছে।
হ্রাস পেয়ে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়।
১৮ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।
সোনার পাশাপাশি রূপার দামেও সমন্বয় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা।



