GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, তারপর…

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, তারপর…

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। তবে সম্প্রতি লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে এক সহশিল্পীর প্রেমে পড়ার কথা জানালেও তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

লন্ডনে এসকেটি ওয়েলফেয়ারের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন সাবা। দর্শকদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের অতীতের প্রেমের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

সাবা জানান, প্রায় তিন থেকে চার বছর আগে এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে সেই ব্যক্তি বর্তমানে বিবাহিত। বিষয়টি মনে হলে তার নিজের কাছেও কিছুটা অদ্ভুত লাগে বলে জানান অভিনেত্রী।

অভিনেতার পরিচয় প্রকাশ করেননি সাবা

তবে সাবার সেই সাবেক প্রেমিকের পরিচয় এখনো রহস্যই রয়ে গেছে। অভিনেত্রী তার নাম প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, ওই ব্যক্তি টেলিভিশন নাটকের অভিনেতা নন, চলচ্চিত্রে অভিনয় করেন

সাবা আরও বলেন, সম্ভবত ওই ব্যক্তির চেয়ে তার অভিনয় করা চরিত্রের প্রতিই তিনি বেশি আকৃষ্ট হয়েছিলেন।

নিজের এই স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে মজাও করেন সাবা। তিনি বলেন, ‘আরে ধুর! আমি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করেছি!’

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে গুগলে সাবার সিনেমার তালিকা খুঁজে দেখার কথা বলেন। তবে সাবা হেসে তাকে থামিয়ে দেন এবং বিষয়টি নিয়ে আর বেশি খোঁজাখুঁজি না করার অনুরোধ জানান।

সাবার এই মন্তব্যের পর তার ভক্তদের মধ্যে সেই চলচ্চিত্র অভিনেতাকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সাবা নিজে ওই ব্যক্তির নাম প্রকাশ না করায় তার পরিচয় এখনো জানা যায়নি।

Social Icons