GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / রাজধানী / মহাখালীতে এস কে টাওয়ার সংলগ্ন ভবনে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মহাখালীতে এস কে টাওয়ার সংলগ্ন ভবনে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে এস কে টাওয়ারের পার্শ্ববর্তী একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে হঠাৎ আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সংবাদ পাওয়ার সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পাশাপাশি এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা ফায়ার সার্ভিস পৌঁছানোর পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত আগুন নিয়ন্ত্রণে উদ্ধার কাজ শুরু করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Social Icons