GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিতর্কিত কর্মকাণ্ড ও মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার জের ধরে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়া ও মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার গুরুতর অভিযোগ ওঠার পর থেকেই সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

এর আগেও ফেরদৌস আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একাধিক বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।

এসব বিতর্কিত কর্মকাণ্ড ও সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তৈরি হলে দলীয় হাইকমান্ড থেকে তাঁকে পদত্যাগের এই নির্দেশ দেওয়া হলো।

Social Icons