GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত

নবমবার পিছিয়েছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নবমবারের মতো পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নবমবারের মতো বাড়ল।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে।

মৃত্যুর প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা করা হয়। তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি করেন তাঁর ভাই আলমগীর কুমকুম।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তাঁর মা লতিফা হক লুসিসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

এ মামলায় গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করা হয়। একই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ১২ আগস্ট ডনের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

এরপর ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tagged:

Social Icons