GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে হঠাৎ দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

বাসে ভাঙচুর ও স্টাফদের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নেয়।

আজ বৃহস্পতিবার ভোর থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শত শত সাধারণ যাত্রী আটকে পড়েছেন।

পূর্বে কোনো ঘোষণা না থাকায় দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গত ৩১ আগস্ট লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন।

এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বুধবার নান্দিনা এলাকায় মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে ঢাকা থেকে আসা রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর চালানো হয়।

বাস চালকদের অভিযোগ, স্থানীয়রা বাসে ব্যাপক হামলা চালায় এবং স্টাফদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়।

নিরাপত্তাহীনতা ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মালিক সমিতির নেতারা।

অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

ঘটনাস্থলে জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছ, তারা অতি দ্রুত পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবে।

Social Icons