GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষাঙ্গন / কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ২০৭ জন

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ২০৭ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন। এ ছাড়া ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তারা মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।’

তিনি জানান, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Social Icons