GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয়ের পরিমাণ জানুন

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয়ের পরিমাণ জানুন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা

অনুমোদন পাওয়া ৩ মেট্রোরেল প্রকল্প

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্প অনুমোদন পেয়েছে।

মেট্রোরেল লাইন-১

জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ হবে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা

এই লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রুট।

মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট

এমআরটি লাইন-৫ নর্দান রুটের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা

প্রকল্পটির রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বিস্তৃত।

মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট

নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট হবে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত। এর মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ

এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা

একই সভায় তিন প্রকল্প কেন?

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল।

পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে একই একনেক সভায় ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন পেয়েছে।

Social Icons