GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষা ও ক্যারিয়ার / শিক্ষা / একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ, যেভাবে অনলাইনে দেখবেন

একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ, যেভাবে অনলাইনে দেখবেন

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এই এসএমএস পাবেন।

যেভাবে ফল দেখা যাবে

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি ফলাফল দেখতে প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

Social Icons