GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ‘আমি লজ্জিত’, অপ্রতীমের বিচার চেয়ে কাঁদলেন এমপি

‘আমি লজ্জিত’, অপ্রতীমের বিচার চেয়ে কাঁদলেন এমপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের হত্যার বিচার দাবি করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় অপ্রতীমের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অপ্রতীমের মায়ের সঙ্গে দেখা করার আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দাবি করেন এমপি মনিরুল হক চৌধুরী।

৯০ দিনের মধ্যে বিচার শেষের আবেদন

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। এ এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এ সমস্ত বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই। নিষ্পাপ ছোট বাচ্চা। কী অপরাধ ছিল তার।’

তিনি বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি।’

এমপি বলেন, ‘একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে মানুষ এভাবে মারতে পারে। আমি কল্পনা করি নাই। কী দেশ বানাইলাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত, জাতির কাছে আমি ক্ষমা চাই।’

অপ্রতীমের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাকে কী জবাব দেবেন তা তিনি জানেন না। এ কথা বলার সময় অঝোরে কাঁদতে থাকেন এমপি মনিরুল হক চৌধুরী

তিনি আরও বলেন, ‘আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোনে জিজ্ঞেস করছে- বাবা এটা কী হলো? আমার কোনো জবাব নাই, আমি শুধু বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখুন, এদের হাত থেকে কিশোরদেরকে রক্ষা করুন।’

নিখোঁজের পর উদ্ধার হয় মরদেহ

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান১৩ বছর বয়সী অপ্রতীম ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে সানন্দ নামক স্থানে একটি শিশুর মরদেহ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম মরদেহটি অপ্রতীমের বলে নিশ্চিত করে

Social Icons