GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির প্রস্তুতি

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির প্রস্তুতি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ প্রস্তুতি নিচ্ছেন।

এ লক্ষ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল।

সফর ঘিরে একাধিক প্রস্তুতি সভা

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এ পর্যন্ত ৩৪টি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবারের সভায় বিমানবন্দর ও জাতিসংঘের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সহনশীল থাকার নির্দেশ দেওয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ২৪ সেপ্টেম্বর তাঁর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

নেতাদের অংশগ্রহণ

সভায় উপস্থিত সাবেক ও বর্তমান নেতারা আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে একত্রিত হয়ে তারেক রহমানের সফরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভুইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা ও জাকির হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Social Icons