GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

আহত রিকশাচালক মো. বিল্লাল হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের বাসিন্দা।

ঘটনা তদন্ত করছে পুলিশ

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘সন্ধ্যার পর যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

Social Icons