GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষাঙ্গন / অপ্রতিমের জানাজায় অংশ নিলেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

অপ্রতিমের জানাজায় অংশ নিলেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

দ্বিতীয় জানাজার পর দাফন

সকাল ১০টায় কুবি ক্যাম্পাসে জানাজার পর বেলা ১১টার দিকে কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখানেই অপ্রতিমকে দাফন করা হবে।

শুক্রবার নিখোঁজ, শনিবার মরদেহ উদ্ধার

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর ফিরে আসেনি।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল অপ্রতিম

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বয়স ছিল ১৩ বছর।

নিখোঁজ হওয়ার পর তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছিলেন। তিনি জানান, বিকাল ৩টার পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Social Icons