GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক

বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা

রাজধানীর আজিমপুরে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার সময় আমিনুল ইসলাম শাওন নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাপূর্ব রাত সোয়া ২টার দিকে মেটানির ওভারব্রিজের নিচে রাখা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাসের স্টাফ ও স্থানীয়দের নজরে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছান।

মারধরে আহত, হাসপাতালে ভর্তি

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় আমিনুল ইসলাম শাওনকে আটক করা হয়।

আটকের পর উত্তেজিত স্থানীয়দের মারধরে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া চলছে

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টার পেছনে কী কারণ ছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

Social Icons