GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ইরানের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি।

হুমকির বিষয়ে কঠোর অবস্থান

পেজেশকিয়ান বলেন, শত্রুদের গতিবিধির বিষয়ে ইরানকে সতর্ক থাকতে হবে। তবে শান্তির কোনো প্রস্তাব এলে তা প্রত্যাখ্যান করা উচিত নয়।

তিনি বলেন, শত্রুদের প্রতি ইরানের অবস্থানে কোনো নমনীয়তা নেই। ইরান যুদ্ধ চায় না, কিন্তু কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকারও করবে না।

চুক্তির প্রতি অঙ্গীকারের কথা

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা চুক্তি করব এবং সেগুলোর প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ থাকব।”

দেশটির চলমান সমস্যাগুলো সমাধানে ঐক্য ও সংহতি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনার দরজা খোলা

পেজেশকিয়ান জানান, স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো আলোচনাকে স্বাগত জানাবে ইরান। অর্থাৎ একদিকে চাপ ও হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথা বলা হলেও শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার সুযোগ খোলা রাখার বার্তাও দিয়েছেন তিনি।

Social Icons