GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / মাকে হারালেন অভিনেত্রী রানি মুখার্জি

মাকে হারালেন অভিনেত্রী রানি মুখার্জি

মা কৃষ্ণা মুখার্জিই ছিলেন রানি মুখার্জির অভিনয়ের স্বপ্নের প্রথম অনুপ্রেরণা। আবার মেয়ের অভিনয় নিয়ে তিনিই ছিলেন সবচেয়ে কঠোর সমালোচক। সেই প্রিয় মানুষটিই এবার না ফেরার দেশে চলে গেলেন।

৭৫ বছর বয়সে মারা গেছেন অভিনেত্রী রানি মুখার্জির মা ও সাবেক প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পরিবারের শোকবার্তা

পরিবারের এক বিবৃতিতে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানানো হয়। একই সঙ্গে এই শোকের সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রাখার অনুরোধও করা হয়েছে।

সংগীতজগতেও পরিচিতি ছিল কৃষ্ণার

কৃষ্ণা মুখার্জির নিজেরও ছিল সংগীতজগতের পরিচয়। তিনি ছিলেন প্লেব্যাক গায়িকা। ১৯৮২ সালের তিসরি আঁখ সিনেমার ‘ইদ কে দিন গালে মিল লে রাজা’ গানটির জন্য তিনি পরিচিতি পেয়েছিলেন।

মেয়ের অভিনয়ে প্রথমে ছিলেন কঠোর সমালোচক

রানিকে অভিনয়ে আসতে উৎসাহ দিয়েছিলেন কৃষ্ণাই। তবে ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, তার প্রথম স্ক্রিন টেস্ট দেখে মা সন্তুষ্ট হতে পারেননি।

এমনকি প্রযোজক সালিম চাচাকে কৃষ্ণা বলেছিলেন, রানিকে সিনেমায় নেওয়া হলে ছবিটি ক্ষতির মুখে পড়তে পারে।

তবে মায়ের সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়নি। পরবর্তী সময়ে রানি মুখার্জি বলিউডের পরিচিত অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

মেয়ের ক্যারিয়ারের শুরুতে কৃষ্ণা মুখার্জি ছিলেন একই সঙ্গে কঠোর সমালোচক ও স্বপ্ন দেখার প্রথম অনুপ্রেরণা। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মুখার্জি পরিবারে।

Social Icons