নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াত সহজ ও নিরাপদ করতে বর্তমানে ১৩টি রুটে চলমান ১৪টি ‘পিংক বাস’-এর পাশাপাশি দ্রুততম সময়ে আরও ১০০টি নতুন পিংক বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার এবং নতুন গৃহীত প্রকল্পগুলোকে সোজা (স্ট্রেইট লাইন) করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
উক্ত গুরুত্বপূর্ন বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অধীনস্থ বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কিত চিত্র তুলে ধরার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গৃহীত নানামুখী পরিকল্পনা সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়।
এছাড়াও, চট্টগ্রাম কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় প্রায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরজমিনে সরেজমিন পরিদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করে কমিটি।
উক্ত পর্যালোচনা বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
