GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ভৈরব নদে ভাইয়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

ভৈরব নদে ভাইয়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

যশোরের অভয়নগরে ভৈরব নদে বড় ভাইয়ের সঙ্গে গোসলে নেমে তীব্র স্রোতের টানে তলিয়ে গেছে জুনায়েদ গাজী (৪) নামে চার বছরের এক শিশু।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিখোঁজ জুনায়েদ দক্ষিণ দেয়াপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল গাজীর ছোট ছেলে।

ঘটনার বিবরণ

নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ছয় বছরের বড় ভাই বায়েজিদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। সে সময় নদীতে তীব্র স্রোত ছিল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে জুনায়েদ।

ছোট ভাইকে নদীর পানিতে ভেসে যেতে দেখে বড় ভাই বায়েজিদ তাকে ধরে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। পরবর্তীতে তার আকুল চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং নদীতে নেমে জুনায়েদকে খোঁজাখুঁজি শুরু করেন।

উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালানো হলেও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তল্লাশি অভিযান শুরু করেন। নদীজুড়ে দীর্ঘ সময় ধরে নিখোঁজ শিশুটির সন্ধান না মেলায় পরবর্তীতে খুলনা বিভাগীয় দপ্তরের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল পৌঁছালে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হবে।

Social Icons