GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বিডিনিউজ প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিডিনিউজের সিনিয়র রিপোর্টার শেখ আবু তালেব তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েক দিন আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। গত বৃহস্পতিবার রাতে অবস্থানরত একটি হোটেলের রুমে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সালে তাঁর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যা দেশের প্রথম সার্বক্ষণিক ২৪ ঘণ্টার ডিজিটাল সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত লাভ করে। এরপর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজে যুক্ত হওয়ার আগে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্রডশিট পত্রিকা এবং পরবর্তীতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই তাঁর বহুমাত্রিক কর্মদক্ষতা ছিল। দেশে ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশ ও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে’ ভূষিত করা হয়।

Social Icons