GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / নোবেলজয়ী নাভি পিল্লাইকে চেনেন না ট্রাম্প, কমিটিকে কটাক্ষ

নোবেলজয়ী নাভি পিল্লাইকে চেনেন না ট্রাম্প, কমিটিকে কটাক্ষ

এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে চেনেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পুরস্কার না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও বিব্রতকর’ বলে সমালোচনা করেছেন তিনি।

নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, তিনি ওই ব্যক্তির নাম আগে কখনো শোনেননি। তার দাবি, অন্যরাও নাভি পিল্লাইয়ের নাম শোনেননি।

নোবেল কমিটি নাভি পিল্লাইকে শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি নরওয়ের সমালোচনাও করেন।

নাভি পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক। তিনি জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছেন। ওই কমিশনের তদন্তে গাজা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কার নিয়ে নেওয়া এই সিদ্ধান্ত নরওয়ে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য একটি অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে।

বক্তব্যে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ ঠেকাতে তিনি ভূমিকা রেখেছেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, কয়েকজন উগ্র মতাদর্শী ব্যক্তি এই পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এ বছরও পুরস্কার না পাওয়ার পর তার অসন্তোষ আবারও প্রকাশ্যে এসেছে।

Social Icons