GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষাঙ্গন / আলিম পরীক্ষার ফল ২০২৬ দেখবেন যেভাবে, জেনে নিন অনলাইন ও SMS পদ্ধতি

আলিম পরীক্ষার ফল ২০২৬ দেখবেন যেভাবে, জেনে নিন অনলাইন ও SMS পদ্ধতি

আজ প্রকাশ হচ্ছে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফল। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় একযোগে দেশের সব মাদ্রাসা এবং অনলাইনে এই ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও আলিম পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

এ ছাড়া নির্ধারিত সময়ের পর মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজ প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে।

অনলাইনে যেভাবে আলিম পরীক্ষার ফল দেখবেন

অনলাইনে ফল জানতে পরীক্ষার্থীদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর অনলাইন সেবা-১ বিভাগে গিয়ে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশন নির্বাচন করতে হবে।

এ ছাড়া Alim eRPS 2026 অপশনে প্রবেশ করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলা ও কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো:

SMS-এর মাধ্যমে যেভাবে ফল জানবেন

ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

এসএমএসের ফরম্যাট:

HSC MAD রোল নম্বর 2026

উদাহরণ:

HSC MAD 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

Social Icons