Home / প্রবাসের খবর / আইনি সহায়তা / যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২৪ জন গ্রেফতার

যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২৪ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Social Icons