Home / খেলা / ফিফা মিউজিয়ামে স্থান পেল বাংলাদেশের জার্সি

ফিফা মিউজিয়ামে স্থান পেল বাংলাদেশের জার্সি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত এই জাদুঘরে জার্সিটি প্রদর্শনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দৌড় একে বাংলাদেশের জন্য গর্বের ও ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরের সংগ্রহে স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি, যা দেশের ফুটবলের জন্য বিশেষ স্বীকৃতি।

বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের ঐতিহাসিক ও স্মরণীয় জার্সির পাশে এবার স্থান পেয়েছে বাংলাদেশের জার্সিও। ফিফা জাদুঘরের ‘লিজেন্ডস ওয়াল’-এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী এই জার্সি। এটিকে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ এক অর্জন হিসেবে উল্লেখ করে দৌড় জানায়, এমন একটি ইতিহাসের অংশ হতে পেরে তারা গর্বিত।

Social Icons