GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / প্রবাসের খবর / সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নিয়ে শোকের ছায়া

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নিয়ে শোকের ছায়া

সৌদি আরবের আগুনে নিহত ৭

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে তারা নিহত হন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আনা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সৌদি আরব থেকে মরদেহগুলো বাংলাদেশে আসে।

আত্রাইয়ে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের মধ্যে শোক নেমে আসে।

নিহতদের শেষবার দেখতে রাত থেকেই আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।

শুক্রবার সকাল ১০টায় সাতজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হবে।

আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই জানাজা হবে।

জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত সাতজনের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।

তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন।

এ ছাড়া ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার নিহত হয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ করছে।

প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে।

বিনা খরচে মরদেহগুলো আত্রাইয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

ইউএনও বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই জানাজার আয়োজন করা হয়েছে।

সৌদি আরবের এই অগ্নিকাণ্ডে শুরুতে আত্রাইয়ের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

পরে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়।

বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।

Social Icons