GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের হোসেনপুরে নববধূকে তুলে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

ভিডিওটি গতকাল সোমবার রাতে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি

ভিডিওতে নববধূকে একটি কক্ষে বসে কথা বলতে দেখা যায়।

তার দুই পাশে কয়েকজন নারী বসা ছিলেন।

একই কক্ষের দরজায় ঘটনায় অভিযুক্ত যুবককেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়

ভিডিওতে নববধূকে নিজের ইচ্ছার কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, যেভাবেই তিনি সেখানে এসেছেন, এখন সেখানেই থাকবেন

তিনি আরও বলেন, সেখান থেকে চলে গেলেও তার ও তার বাবা-মায়ের মান-সম্মান ফিরে আসবে না

এর আগে রোববার রাতে বরযাত্রীর মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় একটি মাইক্রোবাসে ভাঙচুর চালানোর অভিযোগও রয়েছে।

বরপক্ষ এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেয়।

ঘটনার পর অভিযুক্ত যুবক নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’

এর মধ্যে নববধূর ভিডিও বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

তবে নববধূ বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়।

তিনি স্বেচ্ছায় ভিডিও বার্তা দিয়েছেন কি না তাও নিশ্চিত হওয়া যায়নি

এ বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য পাওয়া যায়নি।

তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি

বরপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

মেয়েটি ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন বলেও জানান ওসি।

বিষয়টি পুলিশের নজরে রয়েছে।

কেউ মামলা করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Social Icons