GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / এনসিপি / শাপলা চত্বর থেকে লংমার্চ, সরকারকে নাহিদের হুঁশিয়ারি

শাপলা চত্বর থেকে লংমার্চ, সরকারকে নাহিদের হুঁশিয়ারি

শাপলা চত্বর থেকে লংমার্চ, সরকারকে নাহিদের হুঁশিয়ারি

সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফাতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারা শান্তিপূর্ণভাবে লংমার্চ পালন করবেন। তবে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তিনি বলেন, যত বাধা-বিপত্তি আসুক না কেন, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই।

নাহিদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল।

এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে যাচ্ছে, তাদের সেই পথ বন্ধ করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে

তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা যারা করছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

এ ছাড়া ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লংমার্চে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলে দলে মানুষ যেন এতে অংশগ্রহণ করেন।

তিনি দাবি করেন, এই লংমার্চ শুধু ১১ দলের নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের লংমার্চ

Social Icons