GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির কেন গ্রেফতার?

বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির কেন গ্রেফতার?

ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রেজিনগরে দলের কার্যালয়ে গেলে পুলিশের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে ভোটকেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ তাকে জানায়, তিনি প্রার্থী বা নির্বাচনী এজেন্ট নন। তাই ভোটকেন্দ্রের কাছে যাওয়ার অনুমতি নেই।

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন কবির। তিনি দাবি করেন, পুলিশ তার দলের কর্মী, বুথ এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে এবং ভোটে অনিয়ম করছে।

এরপর পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

রেজিনগর আসনে হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙার এসডিপিও আনন্দজিৎ হোর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে হুমায়ুন কবির ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা করেছিল। এরপর কবির জানিয়েছিলেন, তিনি বাড়িতে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাবেন।

Social Icons