GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / অর্থনীতি / আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর জানুন

আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর জানুন

আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর জানুন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম হলো:

  • ২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

এর আগে কত ছিল?

এর আগে গত ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেবার ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

অলংকার কেনার ক্ষেত্রে যা প্রযোজ্য

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে

Social Icons