GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত দুই শিক্ষার্থী

আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোক প্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন

রড ও পাইপ নিয়ে হামলার অভিযোগ

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।

ক্যাম্পাসে পুলিশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম তিনি জানেন না। তবে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডেকে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Social Icons