GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক জমকালো নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের বিখ্যাত ‘লোটে নিউইয়র্ক প্যালেস’ হোটেলে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। আজ শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রেস সচিব জানান, জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈশ্বিক নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে একই দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত উচ্চপর্যায়ের এক প্রাতঃরাশেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

Social Icons