GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / প্রতিযোগীদের কষ্টে বিষণ্ণ অমিতাভ: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে অবসরের ইঙ্গিত!

প্রতিযোগীদের কষ্টে বিষণ্ণ অমিতাভ: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে অবসরের ইঙ্গিত!

দীর্ঘদিন ধরে কোটি কোটি দর্শকের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) সঞ্চালকের আসনে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

তবে কেবিসির মঞ্চে উঠে আসা সাধারণ মানুষের জীবনের নানা করুণ ও কঠিন সংগ্রামের গল্পগুলো এবার যেন অতিরিক্ত ভারী হয়ে উঠেছে এই বর্ষীয়ান অভিনেতার কাছে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে কেবিসির সঞ্চালনা ও প্রতিযোগীদের বাস্তব জীবনের হৃদয়বিদারক গল্প নিয়ে এক আবেগঘন বারতায় অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন বিগ বি।

ব্লগে অমিতাভ লিখেছেন, প্রতিযোগীদের জীবনের এমন কিছু গুরুতর ও নির্মম অভিজ্ঞতা থাকে যেগুলোর মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি সামলে রেখে অনুষ্ঠান পরিচালনা করা তার জন্য অসম্ভব হয়ে পড়ছে।

গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে প্রকাশ করা ব্লগে অমিতাভ বচ্চন সরাসরি লেখেন, ‘কিছু প্রতিযোগী এমন মর্মান্তিক গল্প নিয়ে আসেন যে সঞ্চালনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। সত্যিই এটি হৃদয়বিদারক অভিজ্ঞতা, এখন কাজ থেকে অবসর নিতে ইচ্ছে করছে।’

বিগ বি-র এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তার অগুনতি ভক্ত ও বিনোদন জগতে নতুন করে উদ্বেগ ও জোর আলোচনার সৃষ্টি হয়েছে।

চলতি বছরের ১০ আগস্ট থেকে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম, যেখানে বরাবরের মতোই সঞ্চালকের ভূমিকায় দর্শকপ্রিয়তা পাচ্ছেন তিনি।

চলতি মৌসুমে একের পর এক প্রতিযোগীর তীব্র আর্থিক সংকট ও কঠিন ব্যক্তিগত জীবনের গল্প শুনে প্রায়ই মঞ্চে আবেগাপ্লুত ও স্তব্ধ হয়ে পড়তে দেখা গেছে ৮০ পেরিয়ে যাওয়া এই তারকাকে।

অবশ্য তিনি সততিই কেবিসির সঞ্চালনার আসন থেকে চিরতরে সরে দাঁড়াচ্ছেন নাকি দীর্ঘ রাতের শুটিংয়ের ক্লান্তিতে অবসরের কথা বলেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে ভক্ত ও ঘনিষ্ঠ মহলের ধারণা, প্রতিযোগীদের বাস্তব কষ্টের ভারী অনুভূতির প্রভাব এবং একটানা দীর্ঘ কাজের শারীরিক চাপ থেকেই হয়তো অমিতাভ বচ্চন নিজের এমন অনুভূতির কথা ব্যক্ত করেছেন।

Social Icons