GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা

ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের ভিন্টেজ লুকের ট্রেন্ড। ফেসবুকের টাইমলাইনে দেখা যাচ্ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার ও ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি নানা ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট ও রেট্রো হেয়ারস্টাইলে নিজেদের উপস্থাপন করছেন অনেকেই।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আশির দশকের সেই নান্দনিকতায় ফিরে যাওয়ার এই ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি দেশের জনপ্রিয় শোবিজ তারকারাও অংশ নিয়েছেন। ভিন্টেজ ফ্যাশনের ছবি প্রকাশ করে তারাও ভক্তদের মধ্যে তৈরি করেছেন আগ্রহ ও উন্মাদনা।

নতুন এই ট্রেন্ডে নজর কেড়েছেন পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম, তৌসিফ মাহবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ আরও অনেকে।

অভিনেত্রী পূর্ণিমা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’।

অভিনেত্রী তমা মির্জা দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে।’

অভিনেত্রী তানজিকা আমিন তার ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গা ভাসাইলাম’।

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের লুক।’

অভিনেত্রী সাফা কবির লিখেছেন, আশির দশকের এই উন্মাদনা পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তিনি আশির দশকের লুকে ‘ডা. ইরিন’কে কেমন লাগছে, তা জানতে চেয়েছেন।

অভিনেতা শামীম হাসান সরকার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এলাকায় আছি!’

গায়িকা জেফার রহমান লিখেছেন, ‘ইন্টারনেটের আশির দশকের এই পার্টিতে এইমাত্র যোগ দিলাম!’

অভিনেত্রী সামিয়া অথৈ লিখেছেন, ‘আশির দশকে আমাকে কেমন দেখতে লাগত? একটু ভিন্টেজ, একটু গ্ল্যামারাস, আর পুরোটাই আমার মতো। আশির দশকের আমি।’

অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, ‘করলাম আরকি আশির দশকের লুক।’

অভিনেত্রী মৌসুমী হামিদ তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘খারাপ না।’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ‘আশির দশক’ হ্যাশট্যাগ দিয়ে দুটি ছবি প্রকাশ করেছেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে! আশির দশকের একজন অভিনেতা হলে যেমনটা হতো।’

অভিনেতা আরশ খান আশির দশকের ট্রেন্ডের সময়ে নব্বই দশকে ক্যামেরাবন্দি একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এআই ছাড়া নব্বই দশকের ছবি।’

দুই বাংলার গায়িকা সুনিধি নায়েক দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশক! ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি!’

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ভালোই হতো।’

অভিনেতা অ্যালন শুভ্র ছবি প্রকাশ করলেও কোনো ক্যাপশন দেননি।

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে…।’

অভিনেতা শ্যামল মাওলা একটি গাড়ির সামনে চশমা পরা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘পুরোনো দিনের স্টাইল কখনও ফ্যাশনের বাইরে যায় না।’

Social Icons