জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ কাজের কারণে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো:
- চুরাখালি ব্রিজ এলাকা
- অয়াহেদ আলী পুকুরপাড়
- হংস মহাজনের বাড়ি
- শেফু চেয়ারম্যানের বাড়ি
- বাংলাপাড়া
- পাক্কির পোল
- আফজাল তালুকদার বাড়ি
- হারুন চেয়ারম্যানের বাড়ি
- গাবতল
- বেইজ্জা পুকুরপাড়
- আরব টেন্ডলের বাড়ি
- জিন্নাত আলীর বাড়ি
- দেনা পুকুরপাড়
- লালারদিঘি পাড়
- কদুরখীল ইউনিয়ন পরিষদ
- কদুরখীল মুসলিম হাইস্কুল
- আল কোরআন একাডেমি
- বুড্ডুম ফকিরের মাজার
- করিম শাহের মাজার
- এসব এলাকার আশপাশ
কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।








