GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / মুরগির ময়লার গর্ত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মুরগির ময়লার গর্ত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে মুরগির ময়লার গর্ত থেকে খোদেজা বেগম ওরফে মিনারা (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে একটি মুরগির খামারের ময়লার গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন

নিহত মিনারা বেগম জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসব আলীর স্ত্রী। পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন পর ফিরে আসতেন।

তবে প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।

ময়লার গর্তে মিলল লাশ

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে একটি মুরগির ময়লার গর্তে লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে

খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের মা মিনারা বেগমের বলে শনাক্ত করেন।

ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

Social Icons