GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / যে কোনো সময় আট দফা একদফায় পরিণত হবে:বিরোধীদলীয় নেতা

যে কোনো সময় আট দফা একদফায় পরিণত হবে:বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, যে কোনো সময় আট দফা দাবি একদফায় পরিণত হতে পারে

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের নির্ধারিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আট দফা একদফায় পরিণত হবে’

শফিকুর রহমান বলেন, ‘লংমার্চে রাস্তায় মানুষ গর্জন করে বলছে একদফা, একদফা। আপনারাও যদি একদফা চান তাহলে প্রস্তুতি নিন। এ দফার ডাক যখন আসবে তখন হবে লংমার্চ টু ঢাকা।’

তিনি আরও বলেন, ‘চলমান লং মার্চে যদি আট দফা দাবি আদায় হয়ে যায়, তাহলে আমরা সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানাবো। আর যদি আট দফা দাবি আদায় না হয়, তাহলে যে কোনো সময় আট দফা একদফায় পরিণত হবে।’

নাহিদ ইসলামের বক্তব্য

একই জনসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারের উত্থান বরদাস্ত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা এবং জনগণের রায়কে নস্যাৎ করার যে কোনো চক্রান্ত প্রতিহত করা হবে।’

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Social Icons