GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

সাইবার সিকিউরিটি আইনকে যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইবার বুলিং সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, অশ্লীল ভাষায় বক্তব্য রোধ এবং সামাজিক অবক্ষয় ঠেকাতে সরকার সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগীভাবে প্রণয়ন করবে।

শামা ওবায়েদ বলেন, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে বর্তমানে যা হচ্ছে, তা থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। সরকারের লক্ষ্য হলো এমন একটি আইন প্রণয়ন করা, যা ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে মানুষকে রক্ষা করবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আইসিটি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবে এবং তাদের মতামত নেওয়া হবে।

Social Icons