রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হয়। শেরে-বাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরেনসিক টিমের অপেক্ষা
শেরে-বাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
প্রাথমিকভাবে এটি কীভাবে ঘটেছে বা মৃত্যুর কারণ কী, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। ফরেনসিক পরীক্ষা ও পরবর্তী তদন্তের মাধ্যমে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
