GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / ‘সেপারেশন’ দিয়ে শুরু করলেন পরীমনি

‘সেপারেশন’ দিয়ে শুরু করলেন পরীমনি

নতুন ওয়েব ফিকশনে অভিনয় করছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি‘সেপারেশন’ নামের এই ওয়েব ফিকশনের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম

ওয়েব ফিকশনে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে থাকছেন অভিনেতা নিরব

বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘সেপারেশন’-এর শুটিং চলছে। রোববার (১৩ সেপ্টেম্বর) শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এই ওয়েব ফিকশনে পরীমনিকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে ইমতিয়াজ বর্ষণের অভিনয়ও তৈরি করেছে নতুন জুটি নিয়ে আগ্রহ।

তবে ‘সেপারেশন’-এর গল্প বা চরিত্র নিয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওয়েব ফিকশনটি মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে এর শুটিং চলছে।

Social Icons