GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বাঁধনের ওপর হামলার ঘটনায় আরও যারা শনাক্ত, মিলল বিস্তারিত পরিচয়

বাঁধনের ওপর হামলার ঘটনায় আরও যারা শনাক্ত, মিলল বিস্তারিত পরিচয়

বাঁধনের ওপর হামলার ঘটনায় আরও যারা শনাক্ত, মিলল বিস্তারিত পরিচয়

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। ভিডিওতে কাউকে বাঁধনের দিকে পানি ছুড়তে, কাউকে শাসাতে, কাউকে হামলার দৃশ্য ধারণ করতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিও বার্তায় বাঁধন জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন।

এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়, তাকে আঘাত করা হয় এবং তার মুঠোফোনও ছুড়ে ফেলা হয়।

ঘটনার ভিডিও করছিলেন মনিরুল

বাঁধনের ওপর হামলার ঘটনা ফেসবুকে লাইভ করছিলেন মনিরুল হাওলাদার নামের একটি অ্যাকাউন্টের ব্যবহারকারী। ওই লাইভের ক্যাপশনে লেখা ছিল, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’

মনিরুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। স্থানীয় আওয়ামী লীগ ও তার স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।

পানি ছুড়তে দেখা যায় শিপলকে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাঁধনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায় শিপল মাহমুদ বিপ্লবকে।

তার বাড়ি শরীয়তপুরে। শরীয়তপুরের ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা গেছে, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

ভিডিওতে তাকে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায়।

বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা

ঘটনার ভিডিওতে বাঁধনের দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের একজন হিসেবে ইলিয়াস মিয়ার পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াসের উপস্থিতির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে।

ভিডিওতে দেখা যায়, ইলিয়াস এগিয়ে গিয়ে বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন। আঘাত লাগে অভিনেত্রীর হাতে। এ সময় বাঁধনের মুঠোফোন হাত থেকে পড়ে যায়।

ভিডিওতে আরও কয়েকজন শনাক্ত

বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে। ভিডিওতে তাদের কাউকে বাঁধনকে শাসাতে, কাউকে ঘটনার দৃশ্য ধারণ করতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে।

ঘটনার সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং নিজেদের ইতালির ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে দাবি করতেও শোনা যায়।

Social Icons