ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সফরকে ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে দিল্লিতে একই রকম দেখতে দুটি বিমান অবতরণ করে। এর মধ্যে কোন বিমানে পুতিন ছিলেন, তা প্রকাশ করা হয়নি।
পুতিনের নিরাপত্তার জন্যই একই সময়ে একই ধরনের দুটি বিমান উড়ানোর এই কৌশল ব্যবহার করা হয়। বিমান দুটি হলো ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ।
পুতিনের ব্যবহৃত এই বিশেষ বিমানে যাত্রার আরামের পাশাপাশি রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সংবাদমাধ্যমে বিমানটি ‘উড়ন্ত ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’ নামেও পরিচিত।
পুতিন যখনই রাশিয়ার অভ্যন্তরে কিংবা বিদেশে সফর করেন, তখন প্রায় একই সময়ে একই রকম দেখতে একাধিক আইএল-৯৬-৩০০পিইউ বিমান আকাশে ওড়ে।
তবে এসব বিমানের মধ্যে কোনটিতে রুশ প্রেসিডেন্ট ভ্রমণ করছেন, তা প্রকাশ করা হয় না। মূলত তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
