GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে যাত্রা শুরু

র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে যাত্রা শুরু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন করে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ

গণমাধ্যমকে বাহিনী প্রধান বলেন, ‘এসআরবি’ নামে গেজেট হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামেই বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিন বাহিনীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে ব্যবহৃত লোগোতেও পরিবর্তন দেখা যায়। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে।

তবে লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করতে দেখা গেছে।

Social Icons