GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / রুশ জ্বালানি কিনলে ১০০% পর্যন্ত শুল্ক, নতুন মার্কিন আইন

রুশ জ্বালানি কিনলে ১০০% পর্যন্ত শুল্ক, নতুন মার্কিন আইন

রুশ জ্বালানি কিনলে ১০০% পর্যন্ত শুল্ক, নতুন মার্কিন আইন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে নতুন একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হয়েছে। নতুন আইনের আওতায় রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। এতে ভারত ও চীনও প্রভাবিত হতে পারে।

নতুন আইনে কী রয়েছে

লিন্ডসি ও. গ্রাহাম রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ আইন, ২০২৬’ অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে রাশিয়ার গ্যাস আমদানির ক্ষেত্রে কিছু ছাড়ের সুযোগ রাখা হয়েছে। কোনো দেশ নির্ধারিত সময়ে রাশিয়ার মোট গ্যাস রপ্তানির ১৫ শতাংশের কম আমদানি করলে এবং রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলে গ্যাস-সংক্রান্ত শুল্ক থেকে ছাড় পাওয়ার সুযোগ থাকতে পারে।

ভারত ও চীনের ওপর প্রভাবের আশঙ্কা

রাশিয়ার জ্বালানি পণ্যের বড় ক্রেতা হিসেবে ভারত ও চীন নতুন আইনের আওতায় পড়তে পারে। ফলে দেশ দুটির সঙ্গে যুক্ত পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে বাণিজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে কোন দেশের ওপর শুল্ক আরোপ করা হবে, শুল্কের হার কত হবে এবং কোনো দেশকে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখা হয়েছে।

রাশিয়ার ব্যাংক ও ‘শ্যাডো ফ্লিটেও’ নিষেধাজ্ঞা

নতুন আইনে শুধু জ্বালানি ক্রেতাদের ওপর সম্ভাব্য শুল্কের বিষয়ই নয়, রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক এবং জ্বালানি পরিবহণে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

আইনটির মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাত ও সংশ্লিষ্ট ব্যবসা থেকে আয় কমিয়ে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

৩০ দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা

ট্রাম্পের স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে আইনটি কার্যকর হওয়ার কথা। এরপর আগের ১২ মাসের আমদানির হিসাব অনুযায়ী রাশিয়ার অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধান কার্যকর হতে পারে।

কংগ্রেসে বড় ব্যবধানে পাস

ট্রাম্পের স্বাক্ষরের আগে বিলটি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদিত হয়। সিনেটে ৮৬-১১ ভোটে এবং প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়।

আইনটির নাম প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে রাখা হয়েছে। বিলটির খসড়া তৈরির সঙ্গে সিনেটর রিচার্ড ব্লুমেনথালও যুক্ত ছিলেন।

Social Icons