GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / ক্যাম্পাস / ১৩ বছরের ছেলেকে খুঁজছেন কুবির শিক্ষকের পরিবার

১৩ বছরের ছেলেকে খুঁজছেন কুবির শিক্ষকের পরিবার

১৩ বছরের ছেলেকে খুঁজছেন কুবির শিক্ষকের পরিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সি ছেলে অপ্রতিম নিখোঁজ হয়েছে। ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপ্রতিমের পরিচয়

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। তাকে খুঁজে পেতে পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হচ্ছে।

মায়ের আকুতি

অপ্রতিমের নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. নাহিদা বেগম জানান, বিকাল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না। নিখোঁজের সময় অপ্রতিমের পরনে ছবিতে থাকা পাঞ্জাবি ছিল বলেও জানান তিনি।

তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, কেউ অপ্রতিমের সন্ধান পেলে দ্রুত পরিবারকে জানানোর জন্য

পরিবার জানিয়েছে, অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ারের ০১৭১৯-৬২৫৬৯০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

অনুসন্ধান অব্যাহত

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া আরেকটি পোস্টে ড. নাহিদা বেগম জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি তার কর্মক্ষেত্রের শিক্ষার্থী ও সহকর্মীরাও অনুসন্ধানে যুক্ত হয়েছেন। রাতভর অভিযান চালানো হয়েছে এবং অপ্রতিমের বন্ধুদের বাসায় বাসায় খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি সবাইকে অপ্রতিমের জন্য দোয়া করার পাশাপাশি কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন।

Social Icons