GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / অপ্রতীমের মৃত্যুতে মর্মাহত পূজা চেরি

অপ্রতীমের মৃত্যুতে মর্মাহত পূজা চেরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অপ্রতীমের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পূজা চেরি লিখেছেন, অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুর খবর দেখে তিনি গভীরভাবে মর্মাহত। তার ভাষায়, একজন মায়ের একমাত্র সন্তান এবং একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

অপ্রতীমের মৃত্যুকে শুধু একটি পরিবারের জন্য নয়, সবার জন্যই গভীর শোকের ঘটনা হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করেন।

সুষ্ঠু তদন্তের দাবি

একই সঙ্গে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসার প্রত্যাশা জানিয়েছেন পূজা চেরি। ঘটনার জন্য যারা দায়ী, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পোস্টের শেষদিকে অপ্রতীমের উদ্দেশে আবেগঘন বার্তায় পূজা চেরি লেখেন, ‘অপ্রতিম, তুমি শান্তিতে থেকো।’ শিশুটির জন্য অশেষ ভালোবাসা ও প্রার্থনাও জানিয়েছেন তিনি।

পূজা চেরির এই পোস্টের পর তার অনুসারীরাও শোক প্রকাশ করেন এবং অপ্রতীমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Social Icons