GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

যেভাবে নিখোঁজ হন সানম

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। পরে তারা স্থানীয় গাইডের সঙ্গে সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান।

পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী

খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

দীর্ঘ সময়ের উদ্ধার তৎপরতার পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধুর বর্ণনা

সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা নয়জন সকালে সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যেই সানম পানিতে তলিয়ে যান

Social Icons