GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ কিশোরী ১ বছর পর উদ্ধার

স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ কিশোরী ১ বছর পর উদ্ধার

রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ এক বছর পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এক কিশোরীকে উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে ওই কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

মেয়েটির কোনো সন্ধান না পেয়ে তার বাবা মো. জিন্নাত পরদিন ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিভুক্ত এই ঘটনার দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার একটি চৌকস দল মঙ্গলবার রাতে শাহ আলী থানা এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কিশোরীটিকে উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন ও জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা কিশোরীকে নিরাপদে তার পরিবার ও অভিভাবকের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ প্রশাসন।

Social Icons