GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রোয়েশীয় প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রোয়েশীয় প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি রফতানি, শিক্ষা, প্রযুক্তিগত উন্নয়ন ও অন্যান্য উদীয়মান অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে দুই দেশের মধ্যকার পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করার বিষয়ে উভয় নেতা একমত পোষণ করেন।

Social Icons