GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান একনেক বৈঠক শুরুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সরকার সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনীতিকে বেগবান করা এবং ভৌত ও সামাজিক অবকাঠামো খাতের অগ্রগতির লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বাজেট সংশোধন ও নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকের সার্বিক আলোচনা ও অনুমোদিত প্রকল্পগুলোর বিবরণ তুলে ধরতে আজ বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।

Social Icons