Home / জাতীয় / অর্থমন্ত্রী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন।

অর্থমন্ত্রী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন।

ortho montri

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয়। পরে স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উপস্থাপনের আহ্বান জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়ে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করে।

তিনি মুক্তিযুদ্ধের শহীদ, গণতন্ত্র আন্দোলনের শহীদ ও গুম-খুনের শিকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন।

চলতি অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়া।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে পূরণ করা হবে।

Social Icons