GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষা ও ক্যারিয়ার / শিক্ষা / উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

shikka

নারীশিক্ষা বিস্তারে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, দেশের মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।

সরকারের মতে, এ পদক্ষেপ নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াবে এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণেও ইতিবাচক পরিবর্তন আনবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে মোট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষাবিদরা মনে করছেন, এই উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Social Icons